Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামআমিনুল ইসলামের রোগ মুক্তি কামনায় দোয়া

আমিনুল ইসলামের রোগ মুক্তি কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক:

সাতকানিয়ার উত্তর কাঞ্চনা তালিমুল কোরআন এতিমখানা হেফজখানা ও মাদ্রাসায় বাংলাদেশ আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কফিলউদ্দিন।

সোমবার যোহর নামাজের পর মাদ্রাসার হাফেজে কোরআন শিক্ষার্থীরা এক খতম কোরআন পাঠ করে মিলাদে অংশগ্রহন করে।

চট্রগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্রগ্রাম মহানগর কৃষকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফখরুদ্দীন বলেন, মাসুম বাচ্চা, যাদেরকে আমরা কোরআনের পাখি হিসেবে জানি এবং যারা দিনরাত তোমার ওহীর মাধ্যমে পাঠানো কোরআন রপ্ত করতে সাধনা করে তারা এবং তোমার প্রিয় বান্দা আলেম ওলেমাদের দোয়ার বদৌলতে আমাদের আপনজনকে রোগ থেকে শেফা দান করে ধর্মীয় কাজসহ সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন।

প্রসঙ্গত, প্রবাসী ও নব্বই দশকে সাতকানিয়া কলেজের ছাত্রলীগ নেতা আবু সূফিয়ানের আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত উক্ত প্রতিষ্টানের গত ২৮ শে ফেব্রুয়ারী পূরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের এ বর্ষীয়ান নেতা আমিনুল ইসলাম আমিন ।

 

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments