Homeবিভাগচট্টগ্রামমহেশখালীতে বৃদ্ধাকে হুমকি ৭ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

মহেশখালীতে বৃদ্ধাকে হুমকি ৭ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বসতবাড়ি ও দোকানের ভাড়াটিয়াদের হুমকি এবং ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাজমুন নাহার (৫২) নামের এক বৃদ্ধা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী মাতারবাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাতারবাড়ীতে খরিদকৃত জমিতে বসতবাড়ি ও দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। গত ৭ অক্টোবর ২০২৬ সকাল ১০টার দিকে একই এলাকার ৩ ব্যক্তি তার ভাড়া বাসায় গিয়ে ভাড়াটিয়াদের বাসা ও দোকান ছেড়ে দেওয়ার হুমকি দেন। এ সময় ছোট ছেলে-মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়ভীতিও দেখানো হয়।

ভুক্তভোগী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে তিনি ও তার ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী নাজমুন নাহার বলেন, আমার কেনা জমিতে ঘর তুলে ভাড়া দিয়ে সংসার চালাই। এখন তারা আমার ভাড়াটিয়াদের তাড়িয়ে দিতে চায় এবং আমার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সুলতান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে তদন্ত দেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments