Saturday, April 25, 2026
Homeবিভাগজেলার খবরকুমিল্লায় ইউপি সদস্যের বাড়িতে গুলি-মাদক-যৌন উত্তেজক ওষুধ!

কুমিল্লায় ইউপি সদস্যের বাড়িতে গুলি-মাদক-যৌন উত্তেজক ওষুধ!

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মো. শফিকের বাড়িতে অভিযান চালিয়ে গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লা সদর থানা পুলিশের অভিযানে বেশ কিছু অবৈধ যৌন উত্তেজক ঔষুধ ও বিদেশি মদের বোতলও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ওয়ার্ডের ছাওয়ালপুর পূর্ব পাড়ার মেম্বার বাড়িতে এই অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, মেম্বার শফিকের নিজের ব্যবহৃত কক্ষ থেকে ৬ রাউন্ড গুলি, ৫৮০ পিস ইয়াবা, ১৯ পিস অবৈধ যৌন উত্তেজক ঔষুধ ও বেশকিছু খালি বিয়ারের বোতল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ওয়ার্ড মেম্বার শফিক ও তার ভাই আবুল খায়েরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের অভিযোগ রয়েছে। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments