Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামচবি মাদারীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েনের নেতৃত্বে ফায়জুল-মোর্শেদা

চবি মাদারীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েনের নেতৃত্বে ফায়জুল-মোর্শেদা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মাদারীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন হয়েছে।

গত শনিবার (১৩ মে) সংগঠনটির দুই সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন চবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী এসএম ফায়জুল হক (সাজ্জাদ)। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন মোর্শেদা রহমান।

কমিটি অনুমোদন করেন সংগঠনটির উপদেষ্টা চবির পদার্থবিদ্যা বিভাগের শিক্ষক মোহাম্মদ নাসিরুল হক ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. লিটন মিত্র।

উপদেষ্টারা আগামী এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদনের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments