Wednesday, January 21, 2026
Homeআন্তর্জাতিকআবারও ফিলিস্তিনে ইসরাইলের বোমা হামলা, নিহত ১,আহত ১১২

আবারও ফিলিস্তিনে ইসরাইলের বোমা হামলা, নিহত ১,আহত ১১২

আন্তর্জাতিক ডেস্ক (নিজস্ব প্রতিবেদক)

ফিলিস্তিনের বাইতি শহরে বিক্ষোভকারীদের উপর ইসরাইলী বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী মোহাম্মদ হামায়েল নিহত হয়েছে। এছাড়া ১১২ জন আহাত হয়ে রামল্লার হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকা জনক।

সংবাদ সংস্থা মান জানিয়েছে অন্তত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয় ১৩ জন আশংকা জনক ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি আছে। এই সংঘর্ষের কারন হল দখলকৃত ওয়েস্ট ব্যাংকের অঞ্চলে ইসরাইল সরকারের সাহায়তায় হাজার খানেক ইসরাইলীদের বসবাসের অনুমতি দেয়। আন্তর্জাতিক নিয়ম অনুসারে তারা অবৈধ অধিবাসী।

তাই অবৈধ অধিবাসীদের হটাতে ২৮ ফেব্রুয়ারি থেকে নতুনভাবে আন্দোলন করছে ফিলিস্তিনরা। বিক্ষোভকারীদের উপর অন্যায়ভাবে হত্যা যজ্ঞ চালায় ইসরাইল। তাদের এই বর্বতার খবর ব্যাপক ভাবে প্রচার হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments