Thursday, January 15, 2026
Homeআন্তর্জাতিকজুলাই সনদ ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জাস্টিস ফর জুলাই ইউকে’র

জুলাই সনদ ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জাস্টিস ফর জুলাই ইউকে’র

নিউজ ডেস্ক:

জুলাই সনদ’ এবং প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত সুপারিশসহ ১৩ দফা দাবিতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’। বাংলাদেশের ইতিহাসে রক্তাক্ত ‘৩৬ জুলাই’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্রিটেনভিত্তিক সংগঠনটি এ কার্যক্রম পরিচলনা করে।

সোমবার (৭ জুলাই) হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. ওয়ারিসুল ইসলামের সঙ্গে দীর্ঘ বৈঠকে সংগঠনের প্রতিনিধিরা এই দাবিপত্র পেশ করেন। একইসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পৃথক দুটি অনুলিপিও হস্তান্তর করা হয়। যা হাইকমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আমিন উদ্দিন, সেক্রেটারি আবু তালহা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল ইসলাম নাসিম, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, অর্থ সম্পাদক আব্দুল হাই সুফিয়ান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আবুল খায়ের, মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি জাফর ইমরান, এবং সহকারী অর্থ সম্পাদক মিজানুর রহমান।

জুলাই আন্দোলন নিয়ে দেশের রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক বক্তব্যে প্রবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, উল্লেখ করে নেতারা বলেন, “আজ আমরা যারা স্বাধীনভাবে কথা বলার সাহস করছি, তা কিন্তু সেই জুলাই শহীদদের অবদানে। এই বীরত্ব ও ত্যাগকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার এখনই সময়। আমরা অনতিবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানাচ্ছি।”

এছাড়া প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টিও জোরালোভাবে তুলে ধরেন তারা। তাদের মতে, রাষ্ট্রের সঙ্গে প্রবাসীদের সংযোগ শক্তিশালী করতে ভোটাধিকার কার্যকর করাটা জরুরি হয়ে উঠেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments