Saturday, April 25, 2026
Homeখেলাধুলাসীতাকুণ্ডের শাপলা পাড়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সীতাকুণ্ডের শাপলা পাড়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

শীতের মৌসুমের জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। দিন শেষে কর্মব্যস্ত মানুষও শরীর চর্চায় নেমে পড়েন ব্যাট হাতে। এই মৌসুম এলেই গ্রাম-শহরের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার।

তবে শুধু শরীর ঠিক রাখতে নয়, নিজেদের মধ্যে বন্ধন আরও মজবুত করতে প্রতিবছরের মত এবারও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ১নং সৈয়দপুর ইউনিয়নস্থ শাপলা পাড়া ক্রিড়া সংঘ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দ্বৈত এ টুর্নামেন্টের ফাইনালে রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছেন রায়হান ও মাওলা খান টিম। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে রানারআপ হয়েছেন ফয়সাল ও জুবায়ের টিম। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে শাপলা পাড়া ক্রিড়া সংঘের ১৬ জন সদস্য। খেলা পরিচালানা করেন টুর্নামেন্টের আয়োজনকারী হানিফ, আবু হেনা ও রাকিব। ফাইনাল খেলা শেষে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সৈয়দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মন্নান মাষ্টার ও মুক্তিযোদ্ধা নুরজাম।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments