Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসমামুনুল হকের কুশপুত্তলিকা দাহ হাটহাজারী আগমন ঠেকানোর হুশিয়ারী চবি ছাত্রলীগের

মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ হাটহাজারী আগমন ঠেকানোর হুশিয়ারী চবি ছাত্রলীগের

চবি প্রতিনিধিঃ
 
শেখ মুজিবুর রহমানকে অবমাননাকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, ইসলামিক বক্তা মাওলানা মামুনুল হককে চট্টগ্রামে আসতে না দেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ।
 
শুক্রবার (২৭ নভেম্বর) মামনুল হকের চট্টগ্রাম আসার কথা রয়েছে।
 
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল জানিয়েছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন,আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননাকারী ধিকৃত মাওলানা মামুনুল হককে আমরা চট্টগ্রামে আসতে দিবো না। যেকোন মূল্যেই আমরা তাকে ঠেকাবো। প্রয়োজনে জীবনও দিব। তবুও এই ধিকৃত লোককে চট্টগ্রামে আসতে দিব না।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে অবমাননাকারী মামুনুল হককে, জীবন দিয়ে হলেও আমরা প্রতিহত করবো। বঙ্গবন্ধুর বাংলায় তার ঠাঁই নাই।’
 
এসময় পরে ঘোষনা দেয়ার পরপরই ছাত্রলীগ কর্মীরা রাস্তায় নেমে আসে, এবং মামুনুল হকের কুশপুত্তলিকা দাহ করে।
 
এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments