Saturday, April 25, 2026
Homeজাতীয়মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এটিএম মোশাররফ ও ফায়ার সার্ভিস, তিতাস ও বিদ্যুতের ডিডিকে সদস্য করা হয়েছে।
নারায়ণগঞ্জে জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্ম দিবসের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments