Saturday, April 25, 2026
Homeজাতীয়মুক্তিযোদ্ধাদের বক্তব্য কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করতে চান আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযোদ্ধাদের বক্তব্য কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করতে চান আ ক ম মোজাম্মেল হক

নিউজ ডেস্ক: পাকিস্তানি আর্মিরা মাথা নত করে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল। এই মুক্তিযোদ্ধাদের বক্তব্য কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করা হবে।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মুক্ত দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী আরও বলেন, আজ এক শ্রেণির লোক মানবতার কথা বলে। কিন্তু ৭১-এ হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খুলেনি। সারাদেশে মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে হবে।
ধনুয়া কামালপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।  স্মৃতিচারণ করেন কথা সাহিত্যিক সাংবাদিক হারুন হাবিব। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব ড. গাজী সাইফুজ্জামান। এছাড়াও বক্তব্য দেন- জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের আ‌য়োজক বৃহত্তর ময়মন‌সিংহ সমন্বয় প‌রিষদ ও বৃহত্তর ময়মন‌সিংহ সাংস্কৃ‌তিক ফোরাম।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments