Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিকওমিক্রন কেন দ্রুত ছড়াচ্ছে, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ওমিক্রন কেন দ্রুত ছড়াচ্ছে, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়ানোর অনেকগুলো কারণ রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি প্রধান মারিয়া ভ্যান কেরখোভে ওমিক্রন ধরন দ্রুত ছড়ানোর জন্য তিনটি কারণকে বেশি দায়ী করছেন।

শনিবার (০৮ জানুয়ারি) এক টুইট বার্তায় তিনি এই তথ্য জানান।

মারিয়া ভ্যান বলেন, প্রথমত করোনার নতুন এই ধরনের অনেকবার জিনগত রূপ পরিবর্তিত হয়েছে। এ কারণে এটি মানুষের দেহকোষে খুব সহজেই প্রবেশ করতে পারছে। দ্বিতীয়ত, মানুষের রোগ প্রতিরোধব্যবস্থাকে এটি ফাঁকি দিতে সক্ষম। অর্থাৎ মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থাকে এড়িয়ে এই ধরন দেহকোষকে আক্রান্ত করার সক্ষমতা অর্জন করে ফেলেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি প্রধান তৃতীয় কারণ সম্পর্কে বলেছেন, ওমিক্রন করোনার ডেলটা ও অন্যান্য ধরনের মতো শ্বাসতন্ত্রের নিচের অংশ অর্থাৎ ফুসফুস আক্রান্ত করছে না। বরং শ্বাসতন্ত্রের ওপরের অংশকে সংক্রমিত করছে ওমিক্রন। এর ফলে এটি খুব দ্রুত ছড়াচ্ছে বলে মনে করেন মারিয়া ভ্যান কেরখোভে।

উল্লেখ্য, গত বছর করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। বর্তমানে তা বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে এর আগেই বলেছিল, ওমিক্রন নিয়ে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় কমিউনিটি ট্রান্সমিশন হলে ডেলটাকেও ছাড়িয়ে যাবে ওমিক্রন।

এমএ/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments