Saturday, April 25, 2026
Homeজাতীয়দেশে ফেরত আসার অপেক্ষায় কম্বোডিয়ায় আটকে পড়া শতাধিক প্রবাসী

দেশে ফেরত আসার অপেক্ষায় কম্বোডিয়ায় আটকে পড়া শতাধিক প্রবাসী

নিজস্ব প্রতিবেদকঃ
কোভিড -১৯ দূর্যোগে প্রায় শতাধিক বাংলাদেশী নিজ অর্থায়নে দেশে ফেরত যেতে আগ্রহী।করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে ভ্রমণ সহ ব্যবসায়ী কাজে কম্বোডিয়ায় বাংলাদেশীগণ যাওয়ার পর আটকে পড়ে যায়।
বৈধ বাংলাদেশীগণ দেশে ফেরত যাওয়ার জন্যে কম্বোডিয়া -থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস,ব্যাংককে ভুক্তভোগীগণ বিগত কয়েকমাস যাবত ধরনা দিয়েও কোন ধরণের সমাধান পাচ্ছেনা।
পরে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মো. ফাহাদ পারভেজ বসুনিয়া  আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরত পাঠানোর আহবান করলে দেশে যাওয়ার জন্যে ৮৪ বাংলাদেশী আবেদন করে।
আবেদনকারীদের ভাষ্যমতে, বিগত দেড়মাস আগে আবেদন দূতাবাসের ইমেইলে প্রেরণ করা হয়,দূতাবাস এখন কোন বাংলাদেশীর ফোন রিসিভ করেনা এবং যোগাযোগ বন্ধ রেখেছে। এ ব্যাপারে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের কার্যকর কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা।
আটকে পড়া বাংলাদেশীদের মধ্যে অনেকেই জটিল রোগে আক্রান্ত,মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশীরা।
এ বিষয়ে দেশে যেতে ইচ্ছুক বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন -মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় প্রবাসে আটকে পড়া বাংলাদেশীগন।
এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments