Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

চবিতে মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

চবি প্রতিনিধিঃ
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন। অর্ধ-শতাধিক বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে সংগঠনটি।
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, প্রক্টর কার্যালয়, কলার ঝুপড়ির আশেপাশে এই বৃক্ষগুলো রোপণ করা হয়।
 
সংগঠনটির নেতা ও শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, সুজলা-সুফলা, শস্য-শ্যামলে ঘেরা প্রাকৃতিক এই সৌন্দর্যকে আগামী প্রজন্মের কাছে আরো সুন্দর ভাবে তুলে ধরতে আজকের এই কর্মসূচি। ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজীম নূর সোহাদ, সহকারী প্রক্টর এস.এ.এম. জিয়াউল ইসলাম ও আহসানুল কবির পলাশ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাইম, রাফি, নাজমুল, সোপান, আলতাফ, জ্যোতিষ্ক, শরীফ, নাহিদ, শফিক, সাদাফ খান, তাইফ, কনক সরকার, সুজয়, ইখলাস, প্রদীপ ও ইমরানসহ সংগঠনটির আরো অর্ধ-শতাধিক নেতাকর্মী।
এসএস/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments