Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসমহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রলীগের নানান কর্মসূচি

মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রলীগের নানান কর্মসূচি

চবি প্রতিনিধিঃ
 
এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নানান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
 
আজ মঙ্গবার (১৫ ডিসেম্বর) সকালে খতমে কুরআনের মাধ্যমে শুরু করে মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারতের মধ্যদিয়ে সারাদিনের আয়োজন শেষ হয়।
 
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের হেফজখানায় চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের উদ্যেগে কোরআন খতমের আয়োজন করা হয়।
 
ফজরের নামাজের শেষে প্রায় ২৬ জন হাফেজ মিলে কোরআন খতম শুরু করেন৷ যোহরের নামাজের সময় এসে পবিত্র খতম শেষ হয়। খতম শেষে চবি ছাত্রলীগের নেতা কর্মীরা এসে প্রায় ৩০ জন হাফেজ সহ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে। দোয়া শেষে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল হাফেজদের মাঝে খাবার বিতরণ করেন।
 
পরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রিক্সওয়ালাদের মাঝে খাবার বিতরণ করেন। এর পর চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল নেতা-কর্মীদের নিয়ে চট্টগ্রাম শহরে মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করেন। মুনাজাতের মাধ্যমে আত্মার মাগফিরাত কামনা করেন।
 
এই বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, শত ,সহস্র বছরে একবারই মহিউদ্দিন চৌধুরীরা আসেন, উনি কোনো দল, গোষ্ঠী, সম্প্রদায় কিংবা বংশের নয়। উনি সবার, সকল সাধারণ মানুষের, মানুষ হৃদয় জয় করেই উনি চট্টলার সিংসাহনে বসেছেন। এমন মহান ব্যক্তির প্রয়াণে ক্ষতি, আমাদের কাছে সবসময়ই অপূরণীয়।
 
এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন, চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাবেক সহ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শায়ন দাস গুপ্ত, সহ সম্পাদক শরীফ উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, খন্দকার রফিক, সাদাফ খান, শফিকুল ইসলাম, সুজয় বড়ুয়া, ইখলাস উদ্দিন শুভরাজ, হোসাইন, তায়েফ সনৌজসহ আরো অনেকে।
এসএস/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments