Saturday, April 25, 2026
Homeস্বাস্থ্যকরোনাভাইরাসশনিবার থেকে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র

শনিবার থেকে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদকঃ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর শনিবার থেকে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।তবে এক্ষেত্রে প্রতিটি বিনোদন কেন্দ্রকে ১৭টি শর্তারোপ করা হয়।
বুধবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এ সিদ্ধান্ত জানান।
 
জেলা প্রশাসক জানান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত ১৭টি শর্তে শনিবার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত ও চিড়িয়াখানাসহ সব বিনোদন কেন্দ্র থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। কেউ এই শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়া গত ১৮মার্চ সিএমপি ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে পতেঙ্গা সমুদ্র সৈকত, চিড়িয়াখানা, ফয়’স লেক, কর্ণফুলী শিশুপার্ক ও আগ্রাবাদ জাম্বুরি পার্কসহ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়।তারপর দীর্ঘ পাঁচ মাস পর এই সিদ্ধান্ত জানানো হয়।
এসএস/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments