Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসএক বন্ধুকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার আরও দুই বন্ধু

এক বন্ধুকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার আরও দুই বন্ধু

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এসময় এক বন্ধুকে বাঁচাতে গিয়ে অন্য দুইজনও মারধরের শিকার হয়েছেন।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে পাঁচটার দিকে কলেজের হোস্টেল গেইটে এ তিন শিক্ষার্থী মারধরের শিকার হন। তারা সকলেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরন হলেন- ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেরাজ সিদ্দিক পাবেল (২০) ইসলামের ইতিহাস ও  সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জাহেল অভি (২২) ইতিহাস ১ম বর্ষের শিক্ষার্থী মো. মিনহাজ উদ্দিন(২১)।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, তিনজন সাধারণ শিক্ষার্থীকে অহেতুক মারধর করেছে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, কলেজের শিক্ষার্থীরা কেন বার বার মারধরের শিকার হবে। তাদের জীবনের কি কোন মূল্য নেই? আমি প্রশাসনকে তাদের নিরাপত্তার জোর দাবি জানাই।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, পার্সিভিল হিলে কিছু সস্ত্রাসীদের আনাগোনা রয়েছে। সেখানেই অস্ত্রধারী এ সন্ত্রাসীরা আড্ডা দেন। তাদের যন্ত্রণায় ওই এলাকার মানুষ অতিষ্ঠ। একেকদিন একেক জনকে তারা মারধর করছেন। তারাই এ ঘটনা ঘটাতে পারে। আর বিকেল ৫ টায় যেহেতু এ ঘটনাটা ঘটেছে সে সময়ে তো হোস্টেল গেইটে কোন শিক্ষার্থী থাকার কথা না। কলেজ সময় তো দুইটাই শেষ।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments