Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচুয়েট: হলের রুম যখন মাদক সেবনের আস্তানা!

চুয়েট: হলের রুম যখন মাদক সেবনের আস্তানা!

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শহীদ মোহাম্মদ শাহ হলের একটি রুম থেকে মাদক দ্রব্যের সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন এই রুমটিকে মাদক সেবনের আস্তানা বানিয়ে রেখেছিলেন কয়েকজন শিক্ষার্থী।

শনিবার (৮ জানুয়ারি) শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হলের ১১৪ নম্বর রুমে মাদকের সন্ধান পান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

জানা গেছে, ১১৪ নম্বর রুমে অবস্থান করতেন মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাসিম ফরহাদ। অভিযানে ওই রুমে মাদক দ্রব্য ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সেই রুমটিতে কিছু জামাকাপড়, আসবাবপত্র ও দেয়ালে বঙ্গবন্ধুর একটি ছবি ঝুলানো অবস্থায় পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মো. নাসিম ফরহাদ নিজেকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারি বলে ক্যাম্পাসে পরিচয় দেন। তবে চুয়েট ছাত্রলীগে তার কোন পদ-পদবি নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, মো. নাসিম ফরহাদ আবাসিক হলে সবসময় নেশা করেন। এমনকি ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে ইয়াবা সেবন ও সাধারণ শিক্ষার্থীদের উত্ত্যক্ত করেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন থেকেই হলের পরিবেশ নষ্ট করে আসছে নাসিম ফরহাদ ও সার সহযোগীরা। আমরা চাই দ্রুত এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।

চুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক এটিএম শাহজাহান এবং শাহ হলের প্রভোস্ট ড. রণজিত বরাবর শিক্ষার্থীরা এ বিষয় একটি লিখিত অভিযোগ দিয়েছেন

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments