Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামআওয়ামী নেতাদের কবরে ফুল দিয়ে ছাত্রলীগের শ্রদ্ধা

আওয়ামী নেতাদের কবরে ফুল দিয়ে ছাত্রলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের প্রয়াত আওয়ামীলীগ নেতা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ আজিজ, সাবেক শ্রমমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জহুর আহমেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এমএ মান্নান ও মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর কবরে জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১৪ মে) প্রয়াত এই চার নেতার কবরে জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন ওয়ার্ডটির নবগঠিত ছাত্রলীগের নেতারা।

জামালখান ওয়ার্ড ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি জুবায়ের আলম আশিক বলেন,‘ওয়ার্ড ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে আমাদের মরহুম নেতাদের কবরে জেয়ারত করছি। আমাদের পূর্বসূরীদের মতোই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাবো৷’

জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, ‘দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগের যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে কাজ করে যাবো। বর্তমানে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত জোটের সকল ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার বিকল্প নেই।’

এসময় উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক, সাধারণ সম্পাদক শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আলম আলিফ, সাংগঠনিক সম্পাদক শিবলু দাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু মোহাম্মদ জুবায়ের এবং কোতোয়ালী থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম মিনহাজ, কোতোয়ালী থানা ছাত্রলীগের সদস্য জয় দাশ, সাইফুল ইসলাম ইমন,ওসমান খান,সাদমান ওসমান সাদাবসহ প্রমুখ।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments