Saturday, April 25, 2026
Homeখেলাধুলাদেশের অগ্রগতি অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হই

দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ হই

উপজেলা প্রতিনিধি:
পূর্বকান্দি আশার আলো ক্লাব কতৃর্ক মহান বিজয় দিবস উপলক্ষে এক ক্রিড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পল্লব আহমেদ সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবললীগের সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম শান্ত।
তিনি বলেন, আজ  আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
 
সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে প্রিয় বাংলাদেশ। লাখো শহীদের রক্তে অর্জিত এই দেশের অগ্রগতি অব্যাহত রাখতে আসুন সকলে ঐক্যবদ্ধ হই। আমার দেশ, আমার অহংকার। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
 
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ধানকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গনি মাদবর, সাধারণ সম্পাদক আজগর কাজী। ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহজালাল হাওলাদার। আরো ভিবিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments