Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাস২০ টাকার খাম ১০০ টাকায় বিক্রি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

২০ টাকার খাম ১০০ টাকায় বিক্রি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

বাংলাবার্তা প্রতিবেদক

আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে কলেজের কাঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে।

আহতরা হলেন, কলেজের ইংরেজি ১ম বর্ষের শিক্ষার্থী জাবের বিন জাফর, ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন ছাবের, ডিগ্রি তৃতীয় বর্ষ রিয়াজ উদ্দীন, অনার্স ২ বর্ষের শিক্ষার্থী আবদুল মাজেদ ফয়সাল, ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী মাহিবি তাজোয়ার, ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী, এরফান আলম, এছাড়াও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের জনি, ডিগ্রি তৃতীয় বর্ষের মিজান ও ইশতিয়াক। তারা সকলেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইমুন বলেন, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা যখন কলেজে ভর্তি হয় তখন তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য একটি খামের প্রয়োজন হয়। সে ২০ টাকার খাম ১০০টাকায় শিক্ষার্থীদের কিনতে বাধ্য করছেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক। আমরা বেশি দামে খাম বিক্রির কারণ জানতে চাওয়ায় তারা গায়ে পড়ে আমাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়েছে। তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক বলেন, সভাপতি মাহমুদুল করিম দীর্ঘিদিন ক্যাম্পাসে নেই। এখন হঠাৎ করে এসে মনিরুল ইসলাম মনির নামের একজন ভারপ্রাপ্ত সভাপতি দাবি করছে। কিন্তু আমাকে তো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কিংবা চট্টগ্রাম মহানগর কমিটি এরকম কোনো নির্দেশনা দেয়নি। আমার পক্ষে তো তাকে সঙ্গে নিয়ে কলেজে রাজনীতি করা সম্ভব না। সেজন্য বারবার এসে আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।

চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সারওয়ার আজম বলেন, ছাত্রদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। কলেজ কর্তৃপক্ষ দুই পক্ষকেই ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments