Saturday, April 25, 2026
Homeস্বাস্থ্যকরোনাসাতক্ষীরায় করোনায় নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৪, ৮ বাড়ি লকডাউন

সাতক্ষীরায় করোনায় নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ২৪, ৮ বাড়ি লকডাউন

সোহরবা সাহল:

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম তানজিরা খাতুন (৫২)। অন্যদিকে সাতক্ষীরায় একদিনে ২৪ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে।

 
আজ রোববার রাতে তার মৃত্যু হয় বলে জানা যায়। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে। তিনি নুর ইসলামের স্ত্রী।
 
আজ (১৭মে) রোববার বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় সাতক্ষীরায় ২৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এরমধ্যে ২৩ জন দেবহাটা উপজেলার এবং একজন আশাশুনি উপজেলার বাসিন্দা।
 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে গত ৪ দিন আগে ওই নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।
 
এদিকে, কলারোয়ার দাড়কি গ্রামে ঢাকা ফেরত বায়িং হাউজে কর্মরত মুজাহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। এঘটনায় দাড়কি গ্রামে ওই যুবকের বাড়িসহ ৮টি বাড়ি লকডাউন করা হয়েছে।
 
তিনি উপজেলার দাড়কি গ্রামের রমজান আলীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, গত ১০মে ওই যুবক তার স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে ১৩ মে ওই যুবক ও তার স্ত্রীর নমুনা খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। এরপর গতকাল তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এনিয়ে সাতক্ষীরায় বর্তমানে ৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে রয়েছেন। আর সুস্থ হয়েছেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান মাহমুদুল হক সুমন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments