Saturday, April 25, 2026
Homeতারুণ্যরমজানজুড়ে রোজাদারদের পাশে রেডস্পট ফাউন্ডেশন

রমজানজুড়ে রোজাদারদের পাশে রেডস্পট ফাউন্ডেশন

পুরো রমজানজুড়ে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন রেডস্পট ফাউন্ডেশন। শুধু তাই নয়, ঈদে নিন্ম আয়ের অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফুটাতেও সহায়তা করে সংগঠনটি।

জানা যায়, ঈদের দিনে পরিবারকে একটু মিষ্টি মুখ করানোর জন্য অসহায় ও নিম্মআয়ের মানুষের জন্য রেডস্পট ফাউন্ডেশন কিছু উপহারের ব্যবস্থা করে। পুরো রমজানে নগরীর বিভিন্ন এলাকায় অসহায় ও শ্রমজীবীদের জন্য ইফতারের আয়োজন করে উক্ত ফাউন্ডেশন। পাশাপাশি রাউজান, সেলিমপুর ও সন্দ্বীপসহ বিভিন্ন অঞ্চলে কয়েকটি পরিবারকে আর্থিক অনুদান দেয় রেডস্পট ফাউন্ডেশন।

এমএম/এমএইচ/বাংলাবার্তা

Most Popular

Recent Comments