Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসবহিষ্কার হলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে 'কটুক্তিকারী' রাবি শিক্ষক

বহিষ্কার হলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে ‘কটুক্তিকারী’ রাবি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক:
সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
আজ শনিবার সকালে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান সভাপতিত্ব করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম।
 
অধ্যাপক আবদুল আলীম জানান, সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মামলায় জেলে আছেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন সেলের পরামর্শ মতো সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
 
প্রসঙ্গত,ফেসবুকে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটুক্তির অভিযোগে গত ১৭জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments