Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবি ছাত্রীকে যৌন হয়রানি; অতপর সেই যুবকের ছয় মাসের কারাদণ্ড!

চবি ছাত্রীকে যৌন হয়রানি; অতপর সেই যুবকের ছয় মাসের কারাদণ্ড!

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানির দায়ে বাসটির যাত্রী মানিক মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, “বাংলাদেশের দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী, নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে শরীরে স্পর্শের প্রচেষ্টা করায় এই কারাদণ্ড দেয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, ঘটনার ভুক্তভোগী ও সাক্ষীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিক মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বিকৃত মানসিকতার বিষয়টি তার আচরণেও ফুটে উঠেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments