Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসআবারও চলন্ত বাসে চবি শিক্ষার্থী যৌন হয়রানির শিকার!

আবারও চলন্ত বাসে চবি শিক্ষার্থী যৌন হয়রানির শিকার!

চবি প্রতিনিধিঃ

আবারও এক যাত্রী কর্তৃক চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

রবিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে নগরীর মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয় গামী ৩নং বাসে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যাত্রীর নাম, মো. মানিক মিয়া (৩২)। তার বাড়ী হাটহাজারী উপজেলার মন্দাকিনি এলাকায় বলে জানা যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি ৩নং তরী বাসে করে মুরাদপুর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলাম। পিছনে বসা ওই যাত্রী ১০ থেকে ১৫ মিনিট ধরে বারবার আমার গায়ে হাত দেয়। প্রথমে আমি ভেবে ছিলাম হয়ত অনিচ্ছাকৃত ভাবে এমনটা হচ্ছে। পরে দেখি অনবরত এভাবে করেই যাচ্ছেন। পরবর্তীতে আমি প্রতিবাদ করলে বাসের অন্যান্য শিক্ষার্থীরা পুলিশ বক্সে নিয়ে আসে। ১১ টা থেকে আমার পরীক্ষা আছে। পরীক্ষা শেষে মামলার বিষয়ে সিদ্ধান্ত নিব।

বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর এস. এম. মনিরুল হাসান বলেন, এসব বিষয়ে কোন ধরনের ছাড় হবেনা। ঘটনার খবর পেয়ে আমরা জিরো পয়েন্ট পুলিশ বক্সে (ওয়াচ টাওয়ার) আসি। ভুক্তভোগীর পরীক্ষা থাকায় সে সিদ্ধান্ত পরে জানাবে বলছে। অভিযুক্তকে হাটহাজারী থানায় পাঠিয়ে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments