Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসইআবি বঙ্গবন্ধু পরিষদ শাখার নবগঠিত কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ

ইআবি বঙ্গবন্ধু পরিষদ শাখার নবগঠিত কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদকঃ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ শাখার নবগঠিত কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছে।

আজ সোমবার (১ফেব্রুয়ারী) ধানমিন্ড ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে নবগঠিত কমিটি পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ পরিচালনা পরিষদের সদস্য ডা: শেখ আব্দুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু পরিষদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ শামীম হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খান সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। পরে সেখানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের স্বরণে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু পরিষদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় উপাচার্য মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব এ. এস. মাহমুদ, উপ—পরিচালক জনাব ড. মো: রফিক আল মামুন, সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ জাকির হোসেন ও জনাব ফাহাদ আহমদ মোমতাজী।

উল্লেখ্য “বঙ্গবন্ধু পরিষদ” ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখা গত ২৮জানুয়ারী “বঙ্গবন্ধু পরিষদ” কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এস, এ, মালেক কতৃর্ক অনুমোদিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments