উপজেলা প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার ড্যামুডা পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সর্বোচ্চ নাগরিক সুবিধা ও মডেল ওয়ার্ড নিশ্চিত করতে চান কাউন্সিলর প্রার্থী আবু তাহের। প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। আবু তাহের (উটপাখি), কবির (পানির বোতল)।
এ ওয়ার্ডে যত্রতত্র ময়লা-আবর্জনা, ভাঙাচোরা ও অপ্রশস্ত সড়ক। মাদকসহ বিভিন্ন সমস্যা রয়েছে। স্থানীয় বাসিন্দারা ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আবু তাহের সব ভোগান্তি ও অসংগতি দূর করে নাগরিক সুবিধা দেওয়ার নানা ধরনের আশ্বাস দিচ্ছেন। ডিজিটাল ওয়ার্ড, উন্নত যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, মাদক ও মশক নির্মূল, শিক্ষাবান্ধব, সবুজ ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে চান আবু তাহের।
উন্নয়নবঞ্চিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, ময়লা-আবর্জনা ফেলার জন্য এসটিএস না থাকায় যত্রতত্র গড়ে উঠেছে ভাগাড়। সড়ক, ফুটপাথ ও নর্দমার ভিতর ময়লা ফেলে রাখায় সর্বত্রই অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। এখানে ড্রেনেজ ব্যবস্থা এতই খারাপ যে বর্ষা বা বৃষ্টি লাগে না, এমনিতেই পানি জমে থাকে। অবকাঠামো উন্নয়ন নেই বললেই চলে। পুরো ওয়ার্ড শতভাগ পরিচ্ছন্ন রাখব। পুরো ওয়ার্ডকে গ্রিন জোন হিসেবে গড়ে তুলব। নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, দুর্নীতি নির্মূল করে মডেল ওয়ার্ড উপহার দেব। তরুণ ও মেধাবীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব।
এএস/এফএম/বাংলাবার্তা
