Tuesday, December 16, 2025
Homeখেলাধুলা২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে শাপলা পাড়া ক্রিকেট টুর্নামেন্টের ২০ তম আসর

২১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে শাপলা পাড়া ক্রিকেট টুর্নামেন্টের ২০ তম আসর

নিজস্ব সংবাদদাতাঃ

সীতাকুণ্ডের ১নং সৈয়দপুর ইউনিয়নস্থ শাপলা পাড়া ক্রীড়া সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অলম্পিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’।
আগামী ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) কৃত্রিম আলোয় ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্টের ২০ তম আসর।

শাপলা পাড়া ক্রীড়া সংঘের আহ্বায়ক শায়েস্তা খাঁন বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও আমার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাপলা পাড়ায় ক্রিকেট টুর্নামেন্টের ২০ তম আসর আয়োজন করতে যাচ্ছি। ইতোমধ্যে কৃত্রিম আলোয়ে দুইটি মাঠ প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আগ্রহী দলগুলোকে কমিটি বরাবর যোগাযোগ করতে অনুরোধ করছি।

খেলার নিয়মাবলী

#খেলা বাংলালিংক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
#খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
#খেলায় ৯ জনসহ ২ জন অতিরিক্ত মোট ১১ জনের নামের তালিকা দিতে হবে।
#খেলার সময় অনুযায়ী ওভার নির্ধারণ করা হবে।
#খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
#খেলায় ১৫ মিনিট আগে কমিটি বরাবর নামের তালিকা দিতে হবে।
#প্রত্যেক দলের আবশ্যই জার্সি থাকতে হবে।

বিশেষ আকর্ষণঃ

চ্যাম্পিয়ন ট্রপি,রানার্স আপ ট্রপি,ম্যান অব দ্যা টুর্ণামেন্ট,ম্যান অব দ্যা ম্যাচ,সেরা বোলার,সেরা ব্যাটসম্যান, অল রাউন্ডার

প্রাইজ মানিঃ

চ্যাম্পিয়ন দল= ২০,০০০
রানার্স আপ= ১৫,০০০

যোগাযোগঃ
শায়েস্তা খাঁন- ০১৮১২-৩৭০৬৬৩
আরিফুল ইসলাম- ০১৮৫১-৪০৯৫৩৭
ওমর ফারুক- ০১৮১৭-৭৩৭০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments