Wednesday, January 21, 2026
Homeশিক্ষাক্যাম্পাসশিক্ষা উপমন্ত্রীর সাথে চবি ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ

শিক্ষা উপমন্ত্রীর সাথে চবি ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইট এলাকায় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা শিক্ষা উপমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি নেতা-কর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আরশেদুল আলম বাচ্চু, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভপতি বখতিয়ার সাঈদ ইরান, মালয়েশিয়া ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আফনান ইসলাম৷

এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments