Thursday, January 22, 2026
Homeজাতীয়দেশজুড়েযে মৃত্যুর হয় না কোন জানাজা, পাশে থাকে না কোন স্বজন

যে মৃত্যুর হয় না কোন জানাজা, পাশে থাকে না কোন স্বজন

মুহিবুল্লাহ মুহিব

এমন মৃত্যু কারো ভাগ্যে যেন না হয়। যিনি বাংলাদেশে করোনায় মারা গেলেন, তিনি কি কখনো ভেবেছিলেন, তার লাশের পাশে আসবে না কোনো স্বজন? তার জানাজায় থাকবে না কোন মুসল্লী? শেষবারের মতো এক নজর দেখতে ভীড় করবে না কেউ? এমন মৃত্যু কি কখনো তার কল্পনায় ছিল?

হ্যাঁ, এটাই এখন বাস্তবতা। ফেসবুকে বিদেশে করোনায় মৃতের লাশ সৎকারের দৃশ্য দেখে শিউরে উঠেছি অনেকেই। কিন্তু এটাতো ফেসবুক নয়, বাস্তব এবং বাংলাদেশের দৃশ্য। যে দৃশ্য দেখে কেউ স্থির থাকতে পারে না।

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত ব্যক্তির দাফন হয়েছে আজিমপুর কবরস্থানে। এই ব্যক্তির দাফন-কাফনে তার স্বজনদের কেউ উপস্থিত ছিলেন না। এমনকি হয়নি জানাজাও। আঞ্জুমান মুফিদুল ইসলাম নামের একজন এই মৃত ব্যাক্তির লাশের দাফনের ব্যবস্থা করেছে। ঢাকা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট দূর থেকে শুধু তদারকি করেছেন দাফনের বিষয়টি।

কে জানে, এমন দুর্ভাগ্য আপনার-আমার হবে না?

বিদেশ থেকে আগত এক আত্মীয়ের মাধ্যমে সংক্রামিত হয়েছিলেন এই বৃদ্ধ। একমাত্র সচেতনতাই পারে আমাদের এই দুর্যোগ থেকে বাঁচাতে।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments