Wednesday, January 21, 2026
Homeপ্রচ্ছদবঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নতুন কমিটির

বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নতুন কমিটির

নিজস্ব প্রতিবেদকঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর ২০২১-২০২৩ মেয়াদের নতুন কমিটি ।

শুক্রবার দুপুর ২টায় সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ এর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সোসাইটির নেতারা।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া (সহ সভাপতি, অ্যাডমিন), রেজাউল করিম (সহ সভাপতি, ফিন্যান্স), প্রফেসর ড. মুহাম্মদ নূরুল হুদা (সহ সভাপতি, অ্যাকাডেমিক), ফাহাদ জামান চৌধুরী (যুগ্ম সচিব, অ্যাডমিন), মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান (যুগ্ম সচিব, ফিন্যান্স), নজরুল ইসলাম ভূঁইয়া (যুগ্ম সচিব, অ্যাকাডেমিক), ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম লিখন (কোষাধ্যক্ষ) ও কাউন্সিলর আবু জাফর মিয়া, এম. এ. জোবায়ের বীন বক্কর, শহীদ আলম, শরিফুল আনোয়ার, জি. এইচ. কিবরিয়া, মোঃ আহসানুল আল জান্নাত, মুফতি মাহমুদ রনি, মোঃ মারুফ হোসেন, মোঃ নাজমুল হুদা মাসুদ এবং সাবেক সহ সভাপতি, অ্যাকাডেমিক এ. এস. এম. খায়রুজ্জামান প্রমুখ।

সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন “বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ-লালন করে সোসাইটিকে সংগঠিত করে এগিয়া নিতে চাই” এবং সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ বলেন তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নানা সমস্যার সমাধান করা ছাড়াও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চান। পরে মাদারীপুর শিবচর উপজেলায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন সোসাইটির নেতারা ।

এফএম/এসএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments