Thursday, January 15, 2026
Homeস্বাস্থ্যকরোনাভাইরাসনোয়াখালীতে একদিনে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত

নোয়াখালীতে একদিনে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীতে এক দিনে রেকর্ড পনিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে। ৭৭ জনের শরীরে এ করোনাভাইরাস পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। মোট মৃত্যু হয়েছে ৫ জনের।

 
শনিবার ২৩ মে বিষয়টি জানান জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
 
তিনি বলেন, গত ২১ ও ২২ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২২ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
 
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৩০০ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক এক ব্যক্তিকে ঢাকায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। নোয়াখালীর ৩৫২ জনের মধ্যে উপজেলা ভিত্তিক বেগমগঞ্জে উপজেলায় সর্বোচ্চ ১৭৮ জন, সদরে ৪১ জন, চাটখিলে ২৬, সোনাইমুড়ীতে ১৮, কবিরহাটে ৫৪ জন, কোম্পানীগঞ্জে ৭ জন, সেনবাগে ১১ জন, হাতিয়া ৬ জন ও সুবর্ণচরে ১১ জন।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments