Wednesday, January 21, 2026
Homeশিক্ষাক্যাম্পাসনোবিপ্রবির শিক্ষার্থী পেল কৃত্রিম বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠ গবেষক অ্যাওয়ার্ড

নোবিপ্রবির শিক্ষার্থী পেল কৃত্রিম বুদ্ধিমত্তায় শ্রেষ্ঠ গবেষক অ্যাওয়ার্ড

নোবিপ্রবি প্রতিনিধি

ভারতের বেঙ্গালুরুতে ‘এলসেভার এবং রিসার্চ সোসাইটি’ কতৃক আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেটিভ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ২০১৯’ শীর্ষক সম্মেলনে শ্রেষ্ঠ গবেষণার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী আহমেদ কাওছার।

নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের এই শিক্ষার্থী প্রযুক্তির উদ্ভাবন বিষয়ক এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণাপত্র উপস্থাপন করেন।
এবং ‘ডিপ নিউরাল নেটওয়ার্ক ও অপটিমিজম’ এর উপর নতুন এলগরিদম (গাণিতিক পরিভাষা) নিয়ে কাজ করে বেস্ট রিসার্চ পেপারের অ্যাওয়ার্ড জিতে নেন তিনি।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইইই সম্মেলনে কম্পিউটার ভিশনের উপর গবেষণা করেন। সেখানেও তিনি অর্জন করেন শ্রেষ্ঠ গবেষকের অ্যাওয়ার্ড। এই সম্মেলনে তিনি কম্পিউটার ভিশন এবং অটোমেটেড প্রসেসের উপর গবেষণাপত্র প্রকাশ করেন, যা ক্রিকেট খেলায় আম্পায়ারদের কাজে আসবে।

এছাড়াও স্প্রিঙ্গারের আয়োজিত এক সম্মেলনে নতুন একটি এলগরিদমের উপর গবেষণাপত্র প্রকাশ করেন তিনি। যার সাহায্যে নিউমেরিকল ইন্টারপোলেশন মেথডকে রিগ্রেশনের (পশ্চাদগতি) কাজে ব্যবহার করা যাবে। সেখানেও তিনি শ্রেষ্ঠ গবেষক অ্যাওয়ার্ড পেয়েছেন।

কাউছার বাংলা ল্যাঙ্গুয়েজ টুল কিট ডেভেলপ করেন যেটি রবি আর ডেঞ্জার ২.০ তে ইনভেস্ট পাওয়ার বিজয়ী হয়েছিল।

এপর্যন্ত তার ১৭টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও বর্তমানে তিনি ইম্প্যাক্ট লার্নিং নামে একটি নতুন মেশিন লার্নিং এলগরিদম নিয়ে কাজ করছেন। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাপ্লায়েড কম্পিউটিং এর উপর এমএসসি করার জন্য কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments