Saturday, April 25, 2026
Homeখেলাধুলাচবিতে তাপস স্মৃতি সংসদের শর্টপিচ নাইট টুর্নামেন্ট

চবিতে তাপস স্মৃতি সংসদের শর্টপিচ নাইট টুর্নামেন্ট


চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ তাপস স্মৃতি সংসদ কর্তৃক শর্টপিচ (নাইট) টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যকরি সদস্য শাহেদ সারোয়ার। 

খেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন
সাবেক সহ-সভাপতি আল- আমিন রিমনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে সর্বমোট ৪৮টি দল অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশেই টুর্নামেন্টটি পরিচালিত হচ্ছে।

শহীদ তাপস স্মৃতি সংসদের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, পাশাপাশি বাড়ি হওয়ায়য় তাপসের মায়ের সাথে আমার প্রায় সময় কথা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেই উনি কান্নায় ভেঙ্গে পড়েন। ছেলের খুনিদের বিচারের জন্য উনি বিশ্ববিদ্যালয়ে এসে আমরণ অনশন করবে বলে জানিয়েছেন। তাপসের স্মরণে এই ডিসেম্বর মাসেই আমরা একটি টুর্নামেন্টের আয়োজন করেছি। বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাপস আমাদের মাঝে বেঁচে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments