Thursday, January 15, 2026
Homeতারুণ্যনানা ভাবেই অসহায় মানুষের পাশে সিভাসু ছাত্রলীগ শফিক

নানা ভাবেই অসহায় মানুষের পাশে সিভাসু ছাত্রলীগ শফিক

নিজস্ব প্রতিবেদকঃ

করোনা ভাইরাসে থমকে গেছে সারাদেশ। সারা বিশ্বের সাথে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে দেশব্যাপী বাড়ছে আক্রান্তের হার। এই সংকটময় পরিস্থিতিতে করোনা মোকাবেলায় আর্ত মানবতার সেবায় অনেকেই ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন। এদের ই একজন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতা শফিক আনাম ।

ইতোমধ্যে চট্টগ্রামের করোনা টেস্টিং ল্যাব চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে করোনা সংক্রমণ কমাতে জীবাণুনাশক অটোমেটেড চেম্বার স্থাপন করে আলোচনায় আসেন তিনি। এবার নিজ এলাকা চন্দনাইশে নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে আসলেন তিনি। তার ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রাম -১৪ আসনের চন্দনাইশের কেশুয়া গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন। ঈদ উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি ও সেমাই।

ছাত্রলীগ নেতা শফিক আনাম বলেন- ” এই এলাকার সন্তান হিসেবে দায়িত্ব ও কর্তব্য বোধ থেকে এই কার্যক্রম হাতে নিয়েছি। বিশেষ করে যারা একেবারেই হতদরিদ্র অসহায় অসচ্ছল মানুষ, যাদের দিন এনে দিন খেতে হয়, নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা লক ডাউনের মধ্যে যাদের কারো কাছে হাত পাতার মত উপায় নেই, সে সকল খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”

করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন হওয়ার জন্য আহবান জানান চট্টগ্রামের সন্তান সিভাসু ছাত্রলীগ নেতা শফিক আনাম। এই পরিস্থিতি মোকাবেলায় এলাকার বিত্তবানদেরকে দুস্থ-অসহায়–অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments