Wednesday, January 21, 2026
Homeজাতীয়দেশজুড়েদোকানীর সঙ্গে অশোভন আচরণ, প্রতিবাদ করায় ৭ম শ্রেণীর ছাত্রকে অকথ্য নির্যাতন

দোকানীর সঙ্গে অশোভন আচরণ, প্রতিবাদ করায় ৭ম শ্রেণীর ছাত্রকে অকথ্য নির্যাতন

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এক স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর ও নগ্ন করে ভিডিওচিত্র ধারণ করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন কিশোরের বিরুদ্ধে। এদিকে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের কাছে ছড়িয়ে পড়ায় আত্মসম্মানের ভয়ে গৃহবন্দি জীবন যাপন করছেন ওই স্কুলছাত্র।

ভুক্তভোগী স্কুল ছাত্রের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় মোহাম্মদিয়া প্রি-ক্যাডেট ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সে। গত বুধবার দিন আড়ালিয়া গ্রামে নিজ বাড়ীর পাশে একটি দোকানে বসে ছিল সে। এখানে কয়েকজন কিশোর দোকানদারের সাথে অশোভন আচরণ করলে সে তার প্রতিবাদ করায় তারা তাকে গাছের সাথে বেঁধে মারধর ও নগ্ন করে ভিডিও চিত্র ধারণ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ায় লোকলজ্জায় বাড়ি থেকে বের হচ্ছেনা সে।

স্কুল ছাত্রের বাবা আহসান উল্লাহ জানান, তিনি সামান্য আইসক্রিম বিক্রেতা আর তার ছেলেকে নির্যাতনকারী শাহপরান,শাহাজুল,সাব্বির,ইব্রাহিম এলাকার প্রভাবশালী পরিবারের সন্তান। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করেছেন।

এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার দুপুরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়িতে যায় গজারিয়া থানা পুলিশ। এসময় প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পায় তারা।
গজারিয়া থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, ভুক্তভোগী ওই ছেলের বাবাকে গজারিয়া থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments