Wednesday, January 21, 2026
Homeস্বাস্থ্যকরোনাভাইরাসকরোনায় আক্রান্ত মাশরাফি!

করোনায় আক্রান্ত মাশরাফি!

নিজস্ব প্রতিবেদক:
 
বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ জুন) তার করোনা পজিটিভ হওয়ার ফলাফল এসেছে। আপাতত নিজের বাসাতেই আইসোলেশনে আছেন তিনি।
 
জানা গেছে, দু’দিন ধরেই জ্বরে ভুগছিলেন ‘ম্যাশ’। তার উপসর্গ ছিল শরীর ও মাথা ব্যথা। এ জন্য শুক্রবার (১৯ জুন) পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। তবে ফলাফল পজিটিভ এলেও আপাতত জ্বর ও ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা নেই তার।
 
এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। ‘নড়াইল এক্সপ্রেস’ অবশ্য তাদের সংস্পর্শে আসেননি। এমনকি দুই সপ্তাহ ধরে ঢাকার একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি।
এফএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments