Thursday, January 22, 2026
Homeআন্তর্জাতিককরোনায় ব্রিটেনে মৃত্যু ১০ হাজার

করোনায় ব্রিটেনে মৃত্যু ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক


করোনায় ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাবিশ্ব। এর মধ্যে ব্রিটেনের অবস্থাও দিনদিন খারাপ হচ্ছে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার জন।


এছাড়া ব্রিটেনে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৪৪ জন। সবমিলিয়ে, ব্রিটেনে বর্তমানে ৬৮ হাজার ৭৭২ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৬৭ হাজার ২১৩ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ১ হাজার ৫৫৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments