Thursday, January 22, 2026
Homeআন্তর্জাতিককরোনাভাইরাস; মৃত্যুর মিছিল ৩০ হাজার ছাড়িয়ে

করোনাভাইরাস; মৃত্যুর মিছিল ৩০ হাজার ছাড়িয়ে

নিজস্ব প্রতিবেদক


বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখের বেশি ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন প্রায় ৩০ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক করোনাভাইরাস পরিসংখ্যান ওয়েবসাইট ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৪২ জন। আর মারা গেছেন ৩০ হাজার ৪২৪ জন। সুস্থও হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪১৯ জন রোগী।


গত শুক্রবার ইতালিতে ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বোচ্চ ৯১৯ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জনে।
স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৮৩২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই খবর দিয়ে জানিয়েছে, গোটা দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৫ হাজার ৬৯০ জনের। আক্রান্তও ৭২ হাজার ছাড়িয়েছে।


এদিকে আক্রান্তের দিক দিয়ে সবাইকে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। শনিবার সেই সংখ্যাটা ১ লাখ ৫ হাজার ৭২৬ জন। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩০ জনের।


এমডি/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments