Thursday, January 15, 2026
Homeআন্তর্জাতিকইসলাম গ্রহণ করেছেন ভারতের জনপ্রিয় এ অভিনেত্রী?

ইসলাম গ্রহণ করেছেন ভারতের জনপ্রিয় এ অভিনেত্রী?

স্পষ্টভাষী হিসেবে পরিচিত ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ কস্তুরি শংকর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জন্য আরেকবার বিস্ময়ের সৃষ্টি করেছেন। এবার তিনি হাজির হয়েছেন একজন মুসলিম নারীর পোশাক-সজ্জায়। আর এতেই জোর জল্পনা তৈরি হয়েছে- তিনি কি ইসলাম গ্রহণ করেছেন?

ইনস্টাগ্রামে কস্তুরির শেয়ার করা একটি ছবিতে তাকে হিজাব সহযোগে বোরকা পরা দেখা যাচ্ছে। আরেকটি ছবি হিজাব সহযোগে শাড়ি পরে প্রার্থনা করছেন। একটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম।’ অন্যটির ক্যাপশনে লিখেছেন, ‘আমরা একজন সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা করি। চাওয়াও একই। শুধু ভিন্ন নামে।’

ছবির মাধ্যমে কস্তুরি শংকর সম্ভবত তাঁর মুসলিম অনুসরণকারীদের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁরা গত সোমবার থেকে পবিত্র রমজান উপলক্ষে রোজা রাখা শুরু করেছেন। যা হোক, অতীতে কলিউডের বেশ কয়েকজন তারকা ইসলাম গ্রহণ করায় ভক্তমনে স্বভাবতই প্রশ্ন জেগেছে, তবে কি এই অভিনেত্রীও ইসলাম গ্রহণ করলেন?

মাত্র দুই মাস আগে দক্ষিণী অভিনেতা, নির্মাতা ও চিত্রনাট্যকার টি রাজেন্দরের ছেলে ও সিম্বুর ছোট ভাই কুরালারাসান ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।

কয়েক বছর আগে, মায়ের মৃত্যুর পর ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন দক্ষিণের জনপ্রিয় সুরকার-গীতিকার যুবন শংকর রাজা। পরবর্তীতে তিনি জাফরুন্নিসা নামের এক মুসলিম নারীকে বিয়ে করেন।

১৯৯১ সালে তামিল সিনেমা ‘আথা উন কোয়িলে’ দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন কস্তুরি শংকর। দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবগুলোতেই কাজ করেছেন এই অভিনেত্রী। এ পর্যন্ত ৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন কস্তুরি। গত বছর ‘থামিঝ পড়ম টু’-তে বিশেষ গানে ফের নজর কাড়েন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments