Thursday, January 15, 2026
Homeআন্তর্জাতিকআরও বিপজ্জনক হচ্ছে করোনা, একদিনেই আক্রান্ত লক্ষাধিক ‘হু’

আরও বিপজ্জনক হচ্ছে করোনা, একদিনেই আক্রান্ত লক্ষাধিক ‘হু’

আন্তর্জাতিক ডেস্ক:
করোনা ভাইরাস নতুন ও বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে। গত একদিনে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ। এমনটিই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
 
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
 
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৭০৩ জন। আক্রান্ত হয়েছেন ৯০ লাখ ৪৬ হাজারের বেশি। তবে এরমধ্যে ৪৮ লাখ ৩৮ হাজার ৩৩৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
 
তথ্য অনুযায়ী, শনিবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। একদিনে ৬০১ জনের মৃত্যুর পর দেশটিতে মোট প্রাণহানি দাঁড়ালো ৫০ হাজার ৬৫৯ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৮৬ হাজার।
 
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৬৭ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২২ হাজারের মতো প্রাণ গেছে। হঠাৎ করে ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৩ লাখ ৫৬ হাজারের বেশি সংক্রমিত।
 
দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। প্রাণ গেছে ৪শ’র বেশি মানুষের। মেক্সিকোয় ৩৮৭ জনের মৃত্যুতে, প্রাণহানি ২১ হাজারের কাছাকাছি। আক্রান্ত পৌনে দু’লাখ। এদিকে লাতিন আমেরিকার প্রায় সব দেশেই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।

এফএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments