Homeরাজনীতিআবারো বিএনপি নেতা বেলাল খানের বাড়িতে হামলা অগ্নিসংযোগ

আবারো বিএনপি নেতা বেলাল খানের বাড়িতে হামলা অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি গ্রামের লন্ডন প্রবাসী বিএনপি নেতা বেলাল খানের বসত বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হামলা এবং অগ্নিসংযোগ করেছে। হামলায় বেলাল খানের বাড়ির কেয়ারটেকার রাজুর অবস্থা আশঙ্কাজনক।

গত ১১ মার্চ রাত ১টার দিকে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ব্যাপারে বেলাল খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইতিপূর্বেও বেশ কয়েক বার তার বসত বাড়ি এবং তার রবিরবাজারে অবস্থিত মার্কেটে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী, হামলা ও অগ্নিসংযোগ করে।

একাধিকবার এমন হামলায় বেলাল খানের জান এবং মালের ব্যাপক ক্ষতি সাধন হয়। তিনি আরো জানান, দেশে থাকা অবস্থায় গুপ্ত হামলাসহ অনেকবার তার প্রাননাশের চেষ্টা করা হয়। এ ঘটনার ব্যাপারে আমি বহুবার কুলাউড়া থানায় অভিযোগ করেছি তবে প্রতিপক্ষ বর্তমান সরকার পক্ষের ক্ষমতাসীন মানুষ থাকায় এসবের কোনো প্রতিকার পাইনি। বরং উল্টো আরো বেশি মামলা ও হামলার শিকার হয়েছি।

বেলাল খান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।তিনি আফসোস করে বলেন,জীবন রক্ষার্থে আমি প্রবাসে আসার পরেও এসব হামলার শিকার থেকে বাঁচতে পারছি না। আমি লন্ডন যাওয়ার পরে এ নিয়ে দ্বিতীয় দফা তার বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হল। এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে প্রাননাশের হুমকি পাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments