Thursday, January 22, 2026
Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত; বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত; বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে চার দেশ ও অঞ্চল ব্যতীত সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানায়,
শনিবার রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, করোনা পরিস্থিতির মধ্যে যে দেশগুলো মোটামুটি নিরাপদ মনে করেছি, সেখান থেকে ফ্লাইটগুলো আসবে। বাকি সব বন্ধ থাকবে।

তিনি বলেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন, থাইল্যান্ড ও হংকংয়ের (ক্যাথে প্যাসিফিক) ফ্লাইট আসবে। এছাড়া সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামবে।

এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments