Wednesday, January 21, 2026
Homeপ্রচ্ছদঅজ্ঞন কৃষককে উদ্ধার করলো পুলিশ

অজ্ঞন কৃষককে উদ্ধার করলো পুলিশ

রাজশাহী প্রতিনিধিঃ

কৃষিকাজ করতে গিয়ে ডোবার পানিতে অজ্ঞান হয়ে পড়ে ছিলেন এক কৃষক। কেউ যেন উদ্ধার করছেনা তাকে। অবশেষে মানবিকতার অতন্দ্র প্রহরী রাজশাহীর মোহনপুর থানা পুলিশ উদ্ধার করেছে সেই কৃষককে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পুলিশের মানবিকতার সুনামে চলছে আলোচনা।

উদ্ধারকৃত কৃষকের নাম মিলন। তিনি সোমবার নিজের জমি চাষ করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যান। পরে কৃষকের এমন পরিস্থিতির দেখে অন্য কৃষকরা পুলিশের খবর দেয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবরটি পেয়ে দ্রুত তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। অনেক খোঁজাখুঁজির পর জমির পাশের ডোবায় কচুরিপানার মধ্যে মিলনকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন।
মিলনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া মিলনের বাড়ি উপজেলার মহিষকুন্ডি গ্রামে। তার বাবার নাম এমাজউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments