Saturday, April 25, 2026
Homeজাতীয়দেশজুড়েধর্ষন মামলার সাক্ষীকে সন্ত্রাসীদের হাতে দিয়েছে পুলিশ, এলোপাতাড়ি কুপিয়ে জখম

ধর্ষন মামলার সাক্ষীকে সন্ত্রাসীদের হাতে দিয়েছে পুলিশ, এলোপাতাড়ি কুপিয়ে জখম

নিউজ ডেস্ক

পাবনায় ধর্ষণ মামলার এক সাক্ষীকে (আলিম) পুলিশ নিজেই তুলে দিয়েছে সন্ত্রাসীদের হাতে। অভিযোগটি ওঠার পর ভিডিও ফুটেজেও মিলেছে এর প্রমাণ। পরে সন্ত্রাসীরা ঐ যুবককে কুপিয়ে গুরুতর জখম করে।

জানা গেছে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় পাবনা জেলার সদরে মালিগাছা ইউনিয়নের গাছ পাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবক পাবনা পৌর নুরপুর এলাকার মৃত ডা. আয়নুল হকের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, ঐদিন সন্ধ্যায় পাবনা সদর থানার (তদন্ত) ওসি একটি ধর্ষণ মামলার সাক্ষী নেয়ার জন্য ঘটনার সাক্ষী আলিমকে গাছপাড়া বাজারে ডেকে নিয়ে যান। সেখানে অবস্থান করছিলেন, ধর্ষণ মামলার আসামি মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফের ছোট ভাই আরিফুলের সন্ত্রাসী বাহিনী। আলিম সেখানে পৌঁছালে পুলিশের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর জখম করে সন্ত্রাসীরা।

এ ঘটনার ভিডিও ফুটেজে আলিমকে মারধরের সময় পুলিশের ওসি খাইরুল ইসলাম ও একজন সিপাহীকে সেখান থেকে বের হয়ে চলে যেতে দেখা যায়। স্থানীয়রা আলিমকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে এ বিষয়ে ওসি (তদন্ত) খাইরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওসি নাসিম আহম্মেদ জানান, তদন্ত কর্মকর্তা খাইরুল তিনি রাজশাহী গেছেন সাক্ষী দিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments