Saturday, April 25, 2026
Homeজাতীয়হেফাজতের আমীর হলেন বাবুনগরী

হেফাজতের আমীর হলেন বাবুনগরী

নিজস্ব প্রতিবেদকঃ
 
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন হেফাজতের মহাসচিব ও হাটহাজারী মাদ্রসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।
 
রবিবার(১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সম্মেলনের সভাপতি হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক এ ঘোষণা দেন।
 
এসময় একই সাথে হেফাজতের ১৫১ জনের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়।
 
এর আগে রোববার সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় শুরু হয় জাতীয় প্রতিনিধি সম্মেলন (কাউন্সিল)।এতে এই কমিটির ঘোষণা দেয়া হয়।
 
এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments