Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবির ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং এসোসিয়েশনের নতুন কমিটি

চবির ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং এসোসিয়েশনের নতুন কমিটি

চবি প্রতিনিধিঃ
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিজনেস এন্ড ডিবেটিং এসোসিয়েশনের (সিইউএফবিডিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ ঘোষ। নবঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জুবায়ের হোসাইন।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনলাইন যোগাযোগ মাধ্যম জুম-এ সিইউএফবিডিএর বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় ১৩ তম কমিটির বিদায় শেষে ১৪ তম কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
 
আট সদস্যের নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার রাফি উদ্দিন, সহকারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার সমিরা বিনত্ ইউনুছ, কমিউনিকেশন ম্যানেজার মিসবাহুল ইসলাম তুহিন, সহকারী কমিউনিকেশন ম্যানেজার সাখাওয়াত মজুমদার, ফাইন্যান্স ম্যানেজার মেহেরাজুল ইসলাম তানহা ও সহকারী ফাইন্যান্স ম্যানেজার পূর্ণিমা নাথ।
 
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান ও সিইউএফবিডিএর চীফ এডভাইজার অধ্যাপক ড. জান্নাত আরা পারভীন, সিইউএফবিডিএর ফাউন্ডিং মডারেটর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এছাড়াও ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদাত হোসাইন, সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী ও আওলাদ হোসেন সাগর প্রমুখ।
এনএআর/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments