Saturday, April 25, 2026
Homeজাতীয়ডিভাইস কিনতে অক্ষম শিক্ষার্থীদের তালিকা চায়লো চবি কর্তৃপক্ষ

ডিভাইস কিনতে অক্ষম শিক্ষার্থীদের তালিকা চায়লো চবি কর্তৃপক্ষ

চবি প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতিতে ঘরে বসে অনলাইন ক্লাসে যুক্ত হতে ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

আগামী শনিবার (২৯ আগস্ট) স্ব স্ব বিভাগীয় সভাপতিদের নিকট তালিকা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, ইউজিসি আমাদের কাছে অনলাইন ক্লাসে যুক্ত হতে ডিভাইস ক্রয়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। তাই আমরা বিভাগীয় সভাপতিদের অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছি। তালিকা প্রণয়ন হলে আমরা তা ইউজিসিতে পাঠিয়ে দিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউজিসি ডিভাইস কিনে দিবে নাকি কিনতে টাকা দিবে সেটা তারা ভালো জানে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে দেশের সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারনে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ অবস্থায় সার্বিক অবস্থা বিবেচনা করে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় আগামী ৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে চবি কর্তৃপক্ষ।

এসএইচ/এফএম/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments