Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামসামর্থ্য অনুযায়ী হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, বাবর

সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ান, বাবর

নিউজ ডেস্ক: শিক্ষা উপমন্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল পক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিরুল ইসলাম শাহনুরের উদ্যেগে অসহায় গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে নগরের আন্দরকিল্লা মেটারনিটি প্রাঙ্গণে শীতার্ত ও গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, শীতকাল যখন ঘনিয়ে আসে অসহায়, গরীব জনগণের মাঝে দুশ্চিন্তা পেয়ে বসে। তীব্র শীতে তারা কিভাবে নিজেকে মানিয়ে নিবে এই আশায়। তীব্র কুয়াশা, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না।

তিনি আরও বলেন, হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি, তাহলে তাদের কষ্ট লাঘব হয়। সারা বিশ্বের আর্থিক মন্দার মধ্য প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা টিসিবি পন্য সরবরাহ সহ বিভিন্ন ভাতা চালু করেছে। দেশকে আরও সমৃদ্ধ করতে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নাই।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মো. আবছার, স্বপন দাশ, সাবেক ছাত্রলেতা শিবু প্রসাদ চৌধুবী, মোরশেদ আলম, একে মাসুদ, তৌহিদুল ইসলাম মিথুন, আবু তাহের রানা, এহসানুল হক খোকা, মো. রুবেল, রাকিব চৌধুরী, রতন চৌধুরী প্রমুখ।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments