Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামঅর্ধেক যাত্রী নিয়ে ট্রেনের যাত্রা শুরু

অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ বিধি মেনে যাত্রীদের হ্যান্ড স্যানেটাইজ শেষে অর্ধেক যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে সোনারবাংলা ও মেঘনা এক্সপ্রেস ট্রেন দুটি। শনিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় সোনার বাংলা ঢাকার উদ্দেশ্যে ও ৫টা ১৫মিনিটে মেঘলা এক্সপ্রেস চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন থেকে রওনা হয়।

দেশে হঠাৎ ওমিক্রনে আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে শনিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করার নির্দেশ দিয়েছে সরকার। এর ধারাবাহিকতায় আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন যাত্রা করে। বুধবার থেকে ট্রেনের মোট আসনের অর্ধেক টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। অর্ধেক আসনের মধ্যে ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ কাউন্টারে বিক্রি করা হবে বলে জানান রেলওয়ের কর্তৃপক্ষ। এসময় আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকেট ও প্ল্যাটফর্ম টিকেট ইস্যুও বন্ধ থাকবে।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন মাস্টার জাফর আলম বলেন, করোনাভাইরাসের বিস্তাররোধে সার্বিক কার্যক্রম ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments